নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ মো. সেলিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করে কমলাপুর জিআরপি পুলিশ।
জানা গেছে, চট্টগ্রাম মেইল ট্রেনে করে সকালে কমলাপুরে রেলস্টেশন অবতরণ করেন সেলিম। জিআরপি পুলিশের তল্লাশীকালে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার সেলিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।