1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন মাশরাফিরা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য একুশে ফেব্রুয়ারি একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে বর্বর পাকিস্তানি পুলিশরা। তখন সেখানে শহীদ হন কয়েকজন তরুণ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। সেইসব ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিল বাংলাদেশ দল। সেখান থেকেই সালাম-রফিক-বরকতদের স্মরণে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মাশরাফিবাহিনী। এ সময় দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির সকালে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে বরকত, জব্বার, সালামসহ কয়েকজন ছাত্রযুবা শহীদ হন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |