নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী রাজধানীর আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।