নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।
গত বছরের ২৬ জুলাই কাউন্সিলে ভোটাভুটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠন করে বাংলাদেশের এই অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন। সভাপতি হন সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন হন সাধারণ সম্পাদক।
কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও ওই রাতেই ছাত্রলীগের প্যাডে জানানো হয়, আজিজুল হক রানা সহসভাপতি, আসাদুজ্জামান নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।