1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বক্তব্যের ব্যাখ্যা ফখরুলকেই দিতে হবে: সুপ্রিম কোর্ট

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: বিচার বিভাগ নিয়ে সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের লিখিত ব্যাখ্যা মঙ্গলবার তাকেই দিতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের করা তিন আবেদন সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে শুনানির জন্য এলে আদালত এ কথা জানায়।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ এসব আবেদনের শুনানিকালে বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের ওই বক্তব্যের লিখিত ব্যখ্যা ২২ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলে। পাশাপাশি ২২ ফেব্রুয়ারি শুনানির দিন রাখে। সোমবার সকাল সাড়ে ৯টায় মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, স্টাডি করেছি, এফিডেভিটের জন্য টাকা জমা দেওয়া হচ্ছে।

আদালত তখন সকাল সাড়ে ১১টায় বিষয়টি শুনবে বলে জানায়। এই পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, আইনজীবীর (অ্যাডভোকেট অন রেকর্ড) মাধ্যমে এফিডিভিট করা হয়েছে, এখানে তাকে (ফখরুল) সরাসরি করতে হবে, তার সই দেখা যাচ্ছে না। এটা প্রযোজ্য হতে পারে না।

তখন আদালত বলেন, হি (ফখরুল) শুড এক্সপ্লেইন।

এরপর জয়নুল আবেদীন বলেন, প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন।

তখন আদালত বলে, নট টু ডে (আজ নয়)।

সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে অভিযোগ করেছিলেন ফখরুল। নাশকতার তিন মামলায় তার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে গত ২৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ তিন মাসের জামিন দেয়।

ওই আদেশ চ্যালেঞ্জ করে তিনি গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা ১৫ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনটি আবেদন আপিল বেঞ্চে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |