1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন পি৯

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২২৯ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: বিখ্যাত প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের এ বছরের ফ্ল্যাগশিপ ফোন মেট৮ বের করতে না করতেই নতুন আরেকটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ফোনটির মডেল হুয়াওয়ে পি৯।

হুয়াওয়ে জানায়, ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটিতে থাকছে ৪ জিবি র‌্যাম। তবে ৬ জিবি র‌্যামও ব্যবহার হতে পারে বলে দাবি করছে কিছু কিছু ফোন রিভিউ ওয়েবসাইট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৪২৩ পিক্সেল পার ডেনসিটি (পিপিআই)।

হুয়াওয়ের নিজস্ব চিপসেট কিরিন ৯৫৫ এসওসি ব্যবহার করা হবে মোবাইলটিতে। ফোনটি হতে পারে মেটাল বডির এবং এতে থাকবে বাঁকানো ডিসপ্লে। অক্টাকোর প্রসেসরের সঙ্গে ফোনটিতে থাকবে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি। অ্যানড্রয়েড মার্সম্যালো দিয়ে ফোনটি পরিচালিত হবে।

পি৯ এর ১৬ মেগা পিক্সেল রিয়ার এবং সেলফিপ্রেমীদের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারিতে থাকছে ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।

সাদা, পিঙ্ক, গ্রে এবং সোনালী এই চারটি রঙে মোবাইলটি পাওয়া যাবে। ফোনটির মূল্য ৭০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৫৬ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |