1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নাসার হ্যাকাথন প্রতিযোগিতা শুরু ২২ এপ্রিল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ শুরু হচ্ছে ২২ এপ্রিল থেকে। বিশ্বের অন্যান্য নগরীর মতো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বড় পরিসরে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। সোমবার বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। গত বছরের মতো এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেসিস পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু, এলআইসিটি প্রকল্পে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর তারিক বরকতুল্লা, নাসা ক্যাম্প অ্যাম্বেসেডর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফরোজ আর মামুন, ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের অ্যাসোসিয়েট প্রফেসর আশরাফুল আমিন, বাগডুম ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা মনোয়ার হোসেন খান, পিবাজার ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন।

এছাড়াও বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লিয়াজো অফিসার আশরাফুল হকসহ প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |