1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আগামী মাসেই ৩০০ টাকায় শতাধিক চ্যানেল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

ইনা ফারাজানা: মাত্র ৩০০ টাকায় শতাধিক চ্যানেল দেখার সেবা চালু করতে যাচ্ছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড। আগামী মার্চ মাসেই এ সেবা  চালু হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা আগামী মার্চ মাসে চালু করতে যাচ্ছি আমরা। প্রাথমিকভাবে একটি প্যাকেজের আওতায় সেবা চালু করা হবে। প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ সেবার আওতায় গ্রাহক মোট ১০৫টি চ্যানেল দেখতে পারবেন। এর মধ্যে পে চ্যানেল থাকছে ন্যূনতম ২৫টি। ডিটিএইচ সেবা নিতে গ্রাহকদের প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে ব্যয় হতে পারে ৬ হাজার টাকা। এসব যন্ত্রের মধ্যে রয়েছে সেটটপ বক্স (এসটিবি), লো নয়েজ ব্লক ডাউনকনভার্টার (এলএনবি) ও ডিশ। এর বাইরে গ্রাহককে সংগ্রহ করতে হবে কেবল। যন্ত্রাংশের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দেয়ার বিষয়টিও বিবেচনা করছে বেক্সিমকো।

উল্লেখ্য, ডিটিএইচের মাধ্যমে কেবল অপারেটরের সংযোগ ছাড়াই সরাসরি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখা সম্ভব। সেটটপ বক্স, এলএনবি ও ক্ষুদ্রাকৃতির একটি অ্যান্টেনার সমন্বয়ে সরাসরি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা। ডিটিএইচ প্রযুক্তিতে চ্যানেলগুলোর ছবি ও শব্দ আসে কেবল সংযোগের চেয়ে দ্রুত। এছাড়া সরাসরি স্যাটেলাইট থেকে ডাউনলিংকের মাধ্যমে পাওয়া প্রতিটি চ্যানেলের ছবি ও শব্দের মান থাকে একই রকম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |