1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: আজ দক্ষিন এশিয়ায় আইনজীবীদের বৃহত্তম সংগঠন ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ কার্যবর্ষের নির্বাচন। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বারের নির্বাচন আজ ২৪ ও আগামীকাল ২৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহন চলবে।

নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ি ২০১৬-২০১৭ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫ টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। বর্তমানে এই বারের সদস্য ২০ হাজার ৩৯ জন আইনজীবী।

নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমূখর অবস্থা বিরাজ করছে। প্রার্থী ও প্যানেলের পক্ষে তাদের সমর্থিত আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটার আইনজীবীদের কাছে ভোট প্রার্থণা করছেন।

এর আগে, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ২৭টি পদের জন্য তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

এবারের নির্বাচনে সাদা প্যানেলে পুনরায় সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক। আর সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান।

অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু মনোনয়ন পেয়েছেন।

২০১৬-২০১৭ কার্যবর্ষের সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলহাজ মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে আবু বারেক ফরহাদ, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার।

অন্যদিকে সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ শাখাওয়াত উল্লাহ চৌধুরী।

সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল আহসান মামুন, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুর জাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মো. আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন।

অন্যদিকে সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আব্দুল মোমেন খান মামুন, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার এবং সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |