1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

খিচুড়ি মার্কা দলে পরিণত হয়েছে বিএনপি : নাসিম

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। খালেদা জিয়ার বিএনপি এখন খিচুড়ি মার্কা দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আওয়ামী লীগের কাছে তাদের আন্দোলন করা শিখতে হবে। আওয়ামী লীগ আন্দোলনে নেমে বিএনপির মতো মাঠ ছেড়ে পালায় না। আওয়ামী লীগের বিকল্প কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ১০০ শয্যার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশে জ্বালাও-পোড়াও করে মানুষকে পুড়িয়ে মেরে এখন শান্ত হয়েছেন। তিনি বুঝেছেন নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই। ২০১৯ সালের আগে দেশে জাতীয় নির্বাচন হবে না। ২০১৯ সালে যে নির্বাচন হবে সে নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে। আর খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের ইতিহাসে এক সঙ্গে ছয় হাজার চিকিৎসক নিয়োগ ঐতিহাসিক হয়ে থাকবে। অরবিন্দ শিশু হাসপাতাল শিশুদের চিকিৎসার জন্য মাইলফলক হয়ে থাকবে। ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় অলাভজনক হাসপাতাল গড়ে তোলার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

হাসপাতালের সভাপতি আলহাজ আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিএমএর কেন্দ্রীয় সভাপতি হাসান মাহমুদ, মহাসচিব এম ইকবাল আর্সলান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |