1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ বর্ষের বাৎসরিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২১ টি পদে নিরঙ্কুশ সংগরিষ্টতা লাভ করেছে। গত ২৪-২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইদুর রহমান(মানিক) ৪৫৩২ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মোঃ খুরশিদ আলম পেয়েছেন ৩৩৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৯২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন মোঃ আয়ুবুর রহমান। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মোঃ আজিজুল হক বাচ্ছু পেয়েছেন ৩৪৪৬ ভোট।

সাদা প্যানেলের অন্য বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি আবু বকর ফরহাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাৎ হোসেন ভূইঁয়া, লাইব্রেরী সম্পাদক আলী আহাম্মদ (আলী), সাংস্কৃতিক সম্পাদক লাকী আকতার ফ্লোরা, অফিস সেক্রেটারী মোহাম্মদ আবদুল হাই(মামুন), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাহারুল আলম(বাহার) এবং সদস্য পদে- ১। আমিনুল আহসান (মাসুম), ২। নুরজাহান আকতার(পারভিন), ৩। সাহিদা পারভিন (নদী), ৪। মোহাম্মদ আবু সাইদ সিদ্দিকী(টিপু) ৫। মরিয়ম বেগম(তুলি), ৬। মোহাম্মদ নুর হোসেন, ৭। এমারত হোসেন বাচ্ছু, ৮। মোঃ তাইবুর রহমান (তুহিন), ৯। হাজেরা বেগম (আজরা), ১০। নাসিম জাহান (রবী), ১১। মোঃ বিল্লাল হোসেন লিজন, ১২। মোঃ নুরুল ইসলাম তালুকদার।

অপরদিকে বি.এন.পি জামায়াত সমর্থিত নীল প্যানেল বিজয়ী প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি আফরোজা বেগম(শেলী), ট্রেজারার মোঃ আবু বকর সিদ্দিক, সমাজকল্যাণ সম্পদক মোঃ শফিকুল ইসলাম, সদস্য ১। মোহাম্মদ রুকুন্নুজামান সুজা, ২। মোঃ আবদুল মোমেন খান(মামুন) ও আজমেরী আহমেদ চৈতী ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |