1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২৩ ও ২৪ মার্চ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৬-১৭ ইং বর্ষের দুই দিনব্যাপি নির্বাচন আগামী ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট বার এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস জানিয়েছেন, সুপ্রিমকোর্ট বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভায় নির্বাচন সংক্রান্ত এ সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি গ্রহণ করা হয়েছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট হারুনুর রশীদ। নির্বাচনে মোট ভোটার ৫ হাজার ২৮ জন আইনজীবী। ২৩ ও ২৪ মার্চ সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত  ভোটগ্রহণ চলবে।

সুপ্রিমকোর্ট বার এর কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |