1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

৯ মৎস্য ব্যবসায়ীকে জেল-জরিমানা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের আড়তে অভিযান চালিয়ে জাটকা ইলিশ, জেলি পুশকৃত চিংড়ি ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকায় ৯ জন মৎস্য ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সিনিয়র এএসপি আ ত ম আব্দুল্লাহেল হাদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

অভিযানে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধান লঙ্ঘন ও ১৮৬০ সালের দণ্ডবিধি আইন অনুযায়ী সরকারি আদেশ অমান্য করার অপরাধে ব্যবসায়ী মো. বাবুল সর্দারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড,  পিন্টু হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা, আজিজুল হক লেবুকে ৫ হাজার টাকা জরিমানা, আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা, কিবরিয়া ও রুবেল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দীপক দেবনাথকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এছাড়া চিংড়ি মাছের ভেতরে জেলি প্রবেশ করিয়ে বাজারজাত করার অপরাধে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিধান অনুযায়ী নেয়ামত আলী শেখ (২৭) ও আলাউদ্দিন গাজীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

অভিযানে আদালত ১ টন জাটকা ইলিশ, ২ টন জেলি পুশকৃত চিংড়ি ও ৫ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের আদেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |