1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রযুক্তি উন্নয়নের রোল মডেল হবে বাংলাদেশ: আইসিটি প্রতিমন্ত্রী পলক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: সফটওয়্যার হার্ডওয়ার শিল্প দিয়ে বাংলাদেশ প্রযুক্তিখাতে বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পলক বলেন, আগামী বছর দেশে এলইডি লাইট প্রতিস্থাপিত হবে। এসব লাইট বাণিজ্যিকভাবে দেশে উৎপাদন করতে পারলে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলেও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যেই স্যামসাং, এলজির মত কোম্পানি দেশে তৈরি হবে। এজন্য ওয়ালটন, সিম্ফনি কাজ করছে।

তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, সাউথ কোরিয়া ও জাপানে জনশক্তির চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেখানে ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়ছে। হার্ডওয়্যারের খরচও বাড়ছে। এ মুহূর্তে বাংলাদেশের সম্ভাবনা বাড়ছে।

প্রতিমন্ত্রী বলেন, মাত্র ১৫ বছরের সাউথ কোরিয়াতে স্যামসাং এলজির মত বড় বড় কোম্পানির প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের দেশের কোম্পানিগুলোও আন্তর্জাতিক মানের হতে পারে। এজন্য গাজীপুরের হাইটেক পার্কের ৩৫০ একর জায়গায় কাজ চলছে। তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকার এবছরেই দেশে ফোরজি চালু করবে বলেও জানান পলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিস সভাপতি শামীম আহসান, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |