সুমন চৌধুরী: বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ তে উন্নয়নে ঢাকা-১০ নামে একটি ব্যতিক্রমী স্টল ছিল। স্টলটিতে ঢাকা-১০ সংসদীয় আসনের অধিবাসীরা কি কি ডিজিটাল সুবিধা পাচ্ছেন এবং ভবিষ্যতে আরও কি কি সুবিধা চালু করা হবে তা দেখানো হয়। এটির মূল পরিকল্পনাকারী হলেন বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার স্টলটি উদ্ধোধন করার সময় শেখ ফজলে নূর তাপস জানান, তার এলাকার জনগণকে কিভাবে আরও ডিজিটাল সেবা দেয়া যায় সেই ব্যাপারে কাজ করা হচ্ছে। তিনি বলেন তার সংসদীয় আসনের এলাকাবাসীকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সুবিধার আওতায় আনারও পরিকল্পনা তার রয়েছে।
এ সময় ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের সাথে ১৮ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বিপ্লব সরকার, ১৮ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ মো: ইকবাল, নিউমার্কেট থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন চৌধুরী, বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।