1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটিতে সাঙ্গাকারা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেটের জাতীয় নির্বাচক কমিটিতে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। লঙ্কান ক্রিকেট বোর্ড ঘোষিত পাঁচ সদস্যের কমিটির নেতৃত্ব রয়েছেন আরেক সাবেক তারকা অরবিন্দ ডি সিলভা।

নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশে সদ্য সমাপ্ত এশিয়া কাপে দলের ব্যর্থতার পরে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির অপর সদস্যরা হলেন রমেশ কালুভিতারানা, লালিথ কালুপেরুমা ও রঞ্জিত মাদুরাসিংহে।

গত বছর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাঙ্গাকারা। কালুভিতারা শ্রীলঙ্কার হয়ে ৪৯টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

অন্যদিকে কালুপেরুমা দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। সাবেক পেসার মাদুরাসিংহে লঙ্কান জার্সি গায়ে তিনটি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |