ইশতিয়াক আহমেদ: সোমবার রাতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাইদুর রহমান মানিকের মেয়ে ব্যারিস্টার আদিতি রহমান দোলা এর সাথে ব্যারিস্টার আসিফ খান চৌধুরীর বিয়ের অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অফিসার্স ক্লাবে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের কয়েকজন বিচারপতি, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী নজিবুল্লাহ হিরু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এম.পি, সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: আবদুল খতিন খসরু এম.পি, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদ, বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারী মাহবুব উদ্দিন খোকনসহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন, বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বাসমতি চালের খাসির কাচ্চি, মুরগীর রোস্ট, কাবাব, বোরহানী, স্পেশাল সালাদ, বোরহানী, ফিন্নি এবং মিষ্টি পান দিয়ে আপ্যায়ন করা হয়।