1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দেশের প্রথম ডিটিএইচ ব্র্যান্ড বেক্সিমকোর Real VU

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ২০৬ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: দেশে প্রথমবারের মতো  ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা Real VU চালু করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। এই প্রযুক্তিতে স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন সিগন্যাল গ্রহনের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। তাই টিভি দেখার বিশ্বের সর্বাধুনিক সুবিধা এবং প্রযুক্তি দেশে চালু হতে যাচ্ছে।

বেক্সিমকো কমিউনিকেশনস সূত্রে জানা গেছে, এবিএস স্যাটেলাইট বীমের প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে শুরুতে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই সেবা প্রদান করা হবে এবং ধীরে ধীরে সারা দেশের মানুষই এই সেবা গ্রহন করতে পারবেন। Real VU এর ছবি অ্যানালগ কেবল টিভির ছবির চেয়ে অনেক গুণ ভালো হবে। মাসে মাত্র ৩০০ টাকায় গ্রাহক ২৬ টিরও বেশি বাংলা চ্যানেলসহ ১০০টিরও অধিক চ্যানেল দেখা যাবে। প্রধান প্রধান সব চ্যানেলই থাকবে তালিকাতে, পাশাপাশি পাঁচটি এইচডি চ্যানেল দেখা যাবে একই প্যাকেজে। Real VU সেবা নিতে একজন গ্রাহকের দরকার পড়বে একটি সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনা। ইন্সটলেশন এবং মূল্য পরিশোধের পরই একজন গ্রাহক ডিটিএইচ সেবা উপভোগ করতে পারবেন। Real VU গ্রাহকদের জন্য থাকবে ২৪ ঘন্টা গ্রাহকসেবা সুবিধা। ডিটিএইচ এমন একটি ডিজিটাল টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেবা যেখানে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে বাসায় স্থাপিত ডিজিটাল সেট টপ বক্সের মাধ্যমে টিভি সিগন্যাল গ্রহন করতে পারবে। বর্তমানে প্রচলিত যে কেবলের মাধ্যমে দর্শকরা টিভি দেখে থাকেন সেই কেবলের আর প্রয়োজন থাকবে না ডিটিএইচ সেবা গ্রহন করার পর।

২০১৩ সালের ডিসেম্বর মাসে সরকার বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডকে দেশে ডিটিএইচ সেবা চালুর লাইসেন্স প্রদান করে। এই সেবা চালুর জন্য সকল প্রয়োজনীয় অনুমোদন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) প্রদান করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |