1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জঙ্গিবাদ মোকাবেলায় আওয়ামী লীগের সেমিনার শনিবার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: ‘সাম্প্রদায়িকতা, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ’ শীর্ষক এক সেমিনার শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে অতিথি হিসেবে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করবেন প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এছাড়াও অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুনর রশীদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |