1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাতেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিলের আমেজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: দীর্ঘ ছয় বছর পর বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গত দুই দিন আগ থেকেই রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল সাজ সাজ রব।

এদিকে জাতীয় পর্যায়ের এ আয়োজন সফল করতে ১২টি উপকমিটি গঠন করেছে বিএনপি।  প্রতিটি কমিটি একাধিকবার বৈঠক করে কাউন্সিল সফল করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

শুক্রবার রাত সোয়া ৮টায় কাউন্সিলস্থল ঘুরে দেখা গেছে, বিএনপির শীর্ষ নেতারা একের পর এক এসে চলমান কাজ পর্যবেক্ষণ করছেন। দ্রুত কাজ শেষ করার তাগিদও দিচ্ছেন তারা।

দেখা গেছে পুরো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এর আশপাশের দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। উৎসবমুখর আয়োজনে অনেকে আবার রাতভর কাউন্সিলস্থলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের পদভারে এই এলাকাটি যেন ভিন্ন রূপ লাভ করেছে। পরিস্থিত এমন হয়েছে যে মনে হচ্ছে কাউন্সিল অধিবেশন যেন শুরু হয়ে গেছে। এদিকে হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে বাকি কাজগুলো সম্পন্ন করার কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে দেখা গেছে।

এইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এর আশপাশের পুরো এলাকাকে পোস্টার দিয়ে ঢেকে দেয়া হয়েছে। অনেককে আবার বিভিন্ন নেতার নাম উল্লেখ করে স্লোগানও দিতে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |