1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শ্বাসরূদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ড

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১৭২ বার পড়া হয়েছে

মো: জোনায়েত হোসেন: দারুণ উত্তেজনাপূর্ণ, শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিয়েছে নিউজিল্যান্ড। ধর্মশালায় দুই প্রতিবেশী দেশের রোমাঞ্চকর লড়াই শেষে অসিদের ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রাখলো কিউইরা। এর আগের ম্যাচে স্বাগতিক ভারতকেও ৪৭ রানে হারিয়ে দিয়েছিল তারা।

নিউজিল্যান্ডের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খাজা ও শেন ওয়াটসন উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন। তবে এরপর ২২ রান যোগ করতেই প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে দারুন চাপে পড়ে তারা।

ওয়াটসন, স্মিথ, খাজা ও ওয়ার্নারকে হারানোর পর দলের হাল ধরেন ম্যাক্সওয়েল ও মিশেল মার্শ। এ দুই ব্যাটসম্যান ৩৬ রান যোগ করে সে চাপ সামলে নেন। ব্যক্তিগত ২২ রান করে সোধির বলে আউট হন ম্যাক্সওয়েল। এরপর এরপর বেশিক্ষন থাকতে পারেননি মার্শও। ২৩ বলে ২৪ রান করে ম্যাকক্লিনাঘানের বলে বিদায় নিলে আবারও কিউইদের পক্ষে ঝুকে পড়ে ম্যাচ। এর পর আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ৯ উইকেটে ১৩৪ রানে থামে অসিদের ইনিংস।

নিউজিল্যান্ডের পক্ষে ম্যাকক্লেনগান ১৭ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া সান্তনার ও কোরি এন্ডারসন ২টি করে উইকেট পান।

এর আগে শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিং উড়ন্ত সূচনা পায় তারা। পাওয়ার প্লের ছয় ওভারেই ৫৮ রান সংগ্রহ করে দলটি। তবে এরপর অস্ট্রেলিয়ান বোলারদের তোপে পড়ে তারা।

নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন জেমস ফকনার। অষ্টম ওভারে গাপটিলকে ফেরান তিনি। ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ রান করেন গাপটিল। নবম ও ১১তম ওভারে উইলিয়ামসন (২৪) ও এন্ডারসনকে (৩) ফেরান ম্যাক্সওয়েল। ফলে দারুণ চাপে পড়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। এরপর রস টেইলরকে নিয়ে দলের হাল ধরেন কলিন মুনরো।

কিন্তু দলীয় ৯৭ রানে মিশেল মার্শের বলে ফিরে যান কলিন মুনরো (২৩)। তবে শেষ দিকে গ্র্যান্ট ইলিয়টের ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে কিউইরা। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাক্সওয়েল ও ফকনার উভয়ই ১৮ দিয়ে ২টি করে উইকেট পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |