1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে পলককে সংবর্ধনা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ নির্বাচিত হওয়ায় দেশের সকল তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজারস্থ বেসিস মিলনায়তনে জাঁকজমকভাবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী তথা দেশের এই বড় অর্জনে তাকে সম্মানিত করতে বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ই-ক্যাব, অ্যামটব, সিটিও ফোরাম ও বিডাব্লিউআইটি যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন, আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বাক্য সভাপতি আহমদুল হক ববি, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বিডাব্লিউআইটি সহ-সভাপতি সোনিয়া বশির কবিরসহ সকল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রদত্ত এই স্বীকৃতিতে আমি সম্মানিত। এর মাধ্যমে বৈচিত্রপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের সাথে আরও বিস্তৃতভাবে কাজ করার সুযোগ তৈরি হলো। আমাদের প্রযুক্তিসেবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত এবং বিশিষ্ট প্রযুক্তি-ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় পরিচালিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে ইয়াং গ্লোবাল লিডারশীপ প্লাটফর্ম তা আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে সহযোগিতা করবে। তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি উন্নত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখতে এবং এই প্লাটফর্মের বিশাল সুযোগ কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমি অগ্রগামী ভূমিকা পালন করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মানুষদের সবচেয়ে বেশি ভালোবাসত, বাংলাদেশের সেই সকল মানুষকে আমি এই অর্জন উৎসর্গ করছি।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য সন্তান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের পর যে ব্যক্তির হাত ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত এই পর্যন্ত এগিয়েছে তিনি হলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেওয়া এই স্বীকৃতি শুধু তাকে নয় দেশের তথ্যপ্রযুক্তি খাত, গোটা জাতি তথা বাংলাদেশের একটি বড় অর্জন। আমরা প্রত্যাশা করি এই স্বীকৃতির মাধ্যমে তিনি আরও উদ্যমতার সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবেন।

বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন বলেন, এই অর্জনের মাধ্যমে প্রতিমন্ত্রী তার মেধা, অধ্যাবসায়ের মাধ্যমে বিরামহীন পথচলাকে আরও দ্রুতগতি করবেন।

আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক বলেন, বিশ্ব এখন বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রতিমন্ত্রীর এই প্রাপ্তিতে আমরা এমনভাবে অনুপ্রাণিত যে আগামীতে আমাদের ছেলেমেয়েরা ভবিষৎ-এ একেকজন পলক হতে চাইবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |