1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন সোমবার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সোমবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অজয় রায়।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জনার্দন দত্ত নান্টু এ ঘোষণা দেন। এসময় সংগঠনের সধারণ সম্পাদক ইমরান হাবীব রুমনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জনার্দন দত্ত নান্টু বলেন, কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও থানা শাখা সমূহের কাউন্সিল অনুষ্ঠিত হয়। আমরা আশা করছি প্রায় ৭৫টি সাংগঠনিক জেলাসহ বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় দশ সহস্রাধিক শিক্ষার্থী এ সম্মেলনে যোগ দেবেন।

এসময় তিনি সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে,সোমবার সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টায় উদ্বোধন, বেলা ১২টায় র্যালি এবং বিকেল ৪টা থেকে আলোচনা সভা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |