1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলা অটোমোবাইল স্কুলের প্রশিক্ষণ কর্মশালা ৩১ মার্চ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: বাংলা অটোমোবাইল স্কুল সেমস-বাংলাদেশ (CEMS-Bangladesh) এর সহায়তায় আগামী ৩১ মার্চ রাজধানীর বসুন্ধরার কনভেনশন হলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এটি বাংলা অটোমোবাইল স্কুল আয়োজিত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শীর্ষক দ্বিতীয় কর্মশালা। এবারের কর্মশালায় যুক্ত হচ্ছে রোড সেফটি এবং ট্রাফিক সিগনাল বিষয়।

আসন্ন ঢাকা মোটর শো এর একটি কো-ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্কমশপ। ঢাকা মোটর শো এর প্রথম দিন ৩১ মার্চ বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বসুন্ধরার কনভেনশন হলে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে যা সকলের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে। অংশগ্রহনের জন্য এই লিংকে https://www.facebook.com/events/567544020075586/ রেজিস্ট্রেশন করতে হবে। বাংলা অটোমোবাইল স্কুলের এর ফাউন্ডার ও ট্রেইনার মেহরাব মাসাঈদ হাবিব উক্ত কর্মশালা পরিচালনা এবং প্রশিক্ষণ প্রদান করবেন।

বাংলা ভাষায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষে ২০১৩ সালে যাত্রা শুরু করে বাংলা অটোমোবাইল স্কুল। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়াদির উপর বাংলা ভাষায় লেকচার ভিডিও তৈরি করে বাংলা অটোমোবাইল স্কুল এর পেইজে (www.facebook.com/bangla.auto.school) আপলোড করা হয়।

লেকচারসমূহ বাংলা অটোমোবাইল স্কুলের পেইজের পাশাপাশি শিক্ষক.কম, ইউটিউব এবং ইশিখন.কম এও পাওয়া যায়। বাংলা ভাষায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান এর চর্চা আরো বৃদ্ধি করার লক্ষে ২০১৫ সালের ৫ জুন “ওল্ড কার ক্লাব অফ বাংলাদেশ” এর সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সেই ধারাবাহিকতায় বাংলা অটোমোবাইল স্কুল আয়োজন করছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর দেশের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |