1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ভারতের কাছে হারলো পাকিস্তান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

মো: জোনায়েত হোসেন: বৃষ্টি ২০ ওভারের ম্যাচটাকে ১৮ ওভারে বানিয়ে দিয়েছিল খেলা শুরুর আগেই। সাধারণত টি-টোয়েন্টি ম্যাচে ওভার কমে গেলে চার-ছক্কার বৃষ্টি বেড়ে যায়। সেটা আবার হতে দেয়নি ইডেনের পিচ। বল পড়ে ঘুরতে থাকল চরকির মতো। আর সেই উইকেটে ভারতীয় স্পিনারদের সামনে এমন অসহায় লাগল পাকিস্তানি ব্যাটসম্যানদের যে রান করতে হাঁসফাঁস করে গেলেন প্রায় সবাই। ধুঁকে ধুঁকে শেষ পর্যন্ত ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ১১৮। তবে উইকেটের যা আচরণ, এই রানটাও না কঠিন হয়ে যায় ভারতের জন্য! তবে তা আর হয়নি। সহজেই জিতে গেল ভারত।

ইডেনে ছিল ইতিহাস বদলানোর লড়াই। দু’দলের সামনেই ছিল ইতিহাস গড়ার মিশন। পাকিস্তান পারেনি, ভারত পেরেছে। প্রথমবারেরমত ইডেনে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর বিশ্বকাপে এ নিয়ে মোট ১১ ম্যাচে ভারতের কাছে হারলো পাকিস্তান। সবচেয়ে বড় কথা, আবারও বিরাট কোহলির কাছে হেরেছে পাকিস্তান। ১৮ ওভারে মাত্র ১১৯ রানের লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপদে পড়লেও, বিরাট কোহলির ব্যাটে ১৫ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। একই সঙ্গে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকল স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই যখন রবিচন্দ্রন অশ্বিনকে বল হাতে দেখা গেল, বুঝতে বাকি রইল না টস জিতে মহেন্দ্র সিং ধোনির বোলিং নেওয়ার কারণ। সপ্তম ওভারে এলেন রবীন্দ্র জাদেজা, অষ্টম ওভারে সুরেশ রায়না। শারজিল খানকে ফিরিয়ে দিয়ে ধোনির মুখে প্রথম হাসি ফোটান রায়নাই। এরপর দশম ওভারে জসপ্রীত বুমরার বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আহমেদ শেহজাদও নেই। পাকিস্তানের রান তখন ২ উইকেটে ৪৬। বিরূপ পরিস্থিতিতে পড়ে অধিনায়ক আফ্রিদিও করতে পারলেন ১৪ বলে ৮ রান! দলের ৬০ রানে আফ্রিদিও ফিরে যাওয়ার পর পাকিস্তান আরও চাপে পড়ে যায়। সেখান থেকে উমর আকমলের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন শোয়েব মালিক। তবে উইকেটের সুবিধা নিয়ে ভারতীয় বোলাররা এতই আঁটসাঁট বোলিং করেছেন যে প্রথম ছক্কার জন্য পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে ১৪তম ওভার পর্যন্ত। একটি ছক্কা ও তিনটি চারে গড়া মালিকের ১৬ বলে ২৬ রানের ইনিংসটাই শেষ পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ।
ভারতের হয়ে ৬ জন বোলিং করেছেন, অশ্বিন ছাড়া উইকেট পেয়েছেন বাকি সবাই। তবে অশ্বিনকে খেলতেই সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। ৩ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |