1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোমবার জামায়াতের হরতাল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০১৬
  • ২০৩ বার পড়া হয়েছে

আরিফ খান: বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাতিলের চক্রান্তের’ প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। রোববার মিডিয়ায় বিজ্ঞপ্তি পাঠিয়ে এ হরতালের ঘোষণা দিয়েছে দলটি।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। জনগণের পক্ষ থেকে এমন কোনো দাবি ওঠেনি যে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। হাতেগোনা কতিপয় রাষ্ট্র ও ধর্ম বিদ্বেষী ব্যক্তিকে খুশি করার জন্য সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে তাহলে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনো মেনে নিবে না।

যে সব ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দেখাচ্ছেন তা মোটেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ধর্মনিরপেক্ষতার দাবিদার অনেক দেশেই সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরও এ দেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রয়েছে। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের প্রতি সংখ্যাগরিষ্ঠ মুসলমানগণ সর্বদা শ্রদ্ধাশীল।

রাষ্ট্রধর্ম ইসলামের সঙ্গে এ দেশের মানুষের আবেগ-অনুভূতি জড়িত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ আবেগ-অনুভূতিকে গুরুত্ব না দিয়ে সরকার যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তাহলে তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |