1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দ্রুত ভোট না হলে গণআন্দোলনের হুমকি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ২০২ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সারাদেশ এখন খুন-খারাবির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমরা খুনিদের রাজত্বে আছি। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে যদি দ্রুততম সময়ে ভোট না হয়, তাহলে গণআন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নোমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলন করছি। কিন্তু সরকার বুলেট ও অস্ত্র দিয়ে সে আন্দোলন সাময়িকভাবে দমানোর চেষ্টা করছে। কিন্তু সেটা শেষ নয়। একদিন আইয়ূব-ইয়াহিয়া-এরশাদের মতো তাদেরও পতন হবে। কারণ, তারা জনস্বার্থ ও জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। জনগণের গণতন্ত্র হরণ করেছে তারা।

প্রতিদিন সারা দেশে পাঁচজন করে নারী ধর্ষিত হচ্ছে-এমন অভিযোগ করে তিনি বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে, সেটা বের করা প্রয়োজন। এ ধরনের অসংখ্য তনু প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে, নতুবা গুম হচ্ছে কিংবা খুন হচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশ থেকে গুম-খুন-ধর্ষণের রাজনীতি তুলে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। দু’টি পথ আছে। এক. বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন। দুই. সেই ক্ষমতার যদি পরিবর্তন না হয়, শাসক যদি স্বৈরাচারী-কর্তৃত্ববাদী-নির্যাতনকারী হয়, তাহলে তার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা। গণআন্দোলনের সামনে বুলেট-রাইফেল কোনো কাজে আসে না।

শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, নগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |