1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শনিবার পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর সহযোগিতায় পিআইবি এই প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেছেন রেলপথ মন্ত্রনালয়ের রেল পরিদর্শন বিভাগের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ মো. আকতারুজ্জামান হায়দার । এ প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের শেষে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজিএফ) এর সভাপতি মুহাম্মদ খান, সাধারণ সম্পাদক ওয়াশিকুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |