মো: ইউসুফ: পর্দা উঠলো মাইক্রোসফট প্রযুক্তি কাপের ৪র্থ আসরের। শুক্রবার প্রথম রাউন্ডের প্রথম দিনের ম্যাচে ১০টি ম্যাচ হয়। পরপর দুই ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ আইটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
প্রথম ম্যাচে মাইক্রোসফট বাংলাদেশ টিমকে ৩৭ রানে হারায় বিআইজেএফ টিম। ১২ বলে ৩০ রান করে প্রথম ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হন বিআইজেএফ এর তুষার।
দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড টিম কে হারিয়ে কোয়াটার ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় ম্যাচে ৭ বলে ২২ রান করে ম্যান অফ দা ম্যাচ হয় বিআইজেএফ এর রোমান।
কোয়াটার ফাইনালে ৮ তারিখ শুক্রবার বিআইজেএফ এর প্রতিপক্ষ কম্পিউটার সোর্স লিমিটেড।