1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সুইডেন আওয়ামী লীগ এর নতুন এডহক কমিটির অনুমোদন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

হেদায়েতুল ইসলাম: সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নির্দেশে দীর্ঘ দশ বছর পর ১৩ই মার্চ ২০১৬ সুইডেন আওয়ামী লীগ এর বহুল প্রতিক্ষীত ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। নানা রকম প্রতিবন্ধকতা ও ষড়যন্তকে প্রতিহত করে সুইডেনবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের অক্লান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত সম্মেলন আয়োজন করা সম্ভব হয়।

সম্মেলনে সাংগঠনিক স্থবিরতা দূর করে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন এর কার্যক্রমকে নতুন কাউন্সিলের পূর্বপর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে সচল রাখার লক্ষ্যে ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম এ গনি গত ২রা এপ্রিল আনুষ্ঠানিকভাবে একটি এডহক কমিটির অনুমোদন প্রদান করেন । এ কমিটির মেয়াদ সর্বোচ্চ তিন মাস এবং উক্ত নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজন এর মাধ্যমে বৃহত্তর পরিসরে শক্তিশালী সুইডেন আওয়ামী লীগ গড়ার লক্ষ্যে অবিলম্বে যোগ্যতার ভিত্তিতে এবং জনমতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি নতুন কমিটি গঠন করবে ।

সুইডেনে বসবাসরত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মতামত অনুযায়ী সুইডেন আওয়ামী লীগ এর সদস্যদের দাবী ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সুইডেন আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিদায়ী কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ খেতু মিয়াকে এডহক কমিটির আহবায়ক নিযুক্ত করা হয় । এছাড়া সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান লাল্টু এবং সাবেক সহ-সভাপতি সিরাজুল হক খান রানাকে যুগ্ম-আহবায়ক নিযুক্ত করা হয় । সাবেক সহ-সভাপতি ড: ফরহাদ আলী খানকে সদস্য সচিব এবং দলিল উদ্দিন দুলু (সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক) ও খালেদ চৌধুরীকে (সাবেক সাংগঠনিক সম্পাদক) যুগ্ন-সদস্য সচিব নিযুক্ত করা হয় ।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ গনি আশা প্রকাশ করেন যে নতুন আহবায়ক কমিটি অবিলম্বে কাউন্সিল আয়োজনের উদ্যোগ সফল হবে ।

নবনির্বাচিত এডহক কমিটির আহবায়ক বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ খেতু মিয়া একটি সুষ্ঠ ও সকলের অংশগ্রহনমূলক সম্মেলনের মাধ্যমে সুইডেন প্রবাসী সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রাণের দাবী একটি শক্তিশালী কমিটি উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।

কমিটির তালিকা:

12924524_627778967375029_6473469794178319218_n12321429_627778980708361_1031785048530546387_n

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |