1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দৃক কর্মকর্তা হত্যায় মামলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

মো: আরিফ খান: দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলাম হত্যার ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। ইরফানুল ইসলামের বড় ভাই ইমদাদুল হক সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাদী হয়ে মামলাটি করেছেন।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। এর আগে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল পরিবার।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ডাচ বাংলা ব্যাংক শাখা থেকে টাকা তুলে বের হওয়ার পর নিখোঁজ হন দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইহসানুল ইসলাম। সেদিন রাতেই কলাবাগান থানায় পরিবারের সদস্যরা একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার বিকেলেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর রোববার দুপুরে মরদেহটি ইরফানুল ইসলামের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। মরদেহের পেছনে ও পিঠে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। নিহতের ময়না তদন্ত শেষে চিকিৎসকরা জানান, দৃক কর্মকর্তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, ইরফানুলের কাছে সাড়ে তিন লাখ টাকা ছিল। পুলিশের ধারণা, তিনি অপহৃত হয়ে থাকতে পারেন। আর টাকা নেয়ার পর অপরাধী চক্র তাকে খুন করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |