1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগ করে কমিটি ঘোষণা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ২১৭ বার পড়া হয়েছে

মো: ইউসুফ: নতুন কমিটি পেল ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঢাকাকে দুই ভাগ করে রোববার নগরের উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও নগরীর প্রতিটি থানা এবং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

ঘোষিত নগর কমিটির নেতারা হলেন- ঢাকা উত্তরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহকে সভাপতি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে বর্তমান লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি ও নগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এর মাধ্যমে প্রায় ১৩ বছর পর শাসক দল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ শাখাটির দুই ভাগে নতুন নেতা পেল।

এছাড়াও সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ঢাকা উত্তর থানা কমিটিগুলো হলো- ভাটারা থানার সভাপতি মোঃ ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন খন্দকার, রামপুরা থানা সভাপতি মোঃ লিয়াকত আলী    সাধারন ও সম্পাদক মোঃ কামরুজ্জামান (বাদল), বাড্ডা থানা সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম, তেজগাঁও থানা সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতি মোঃ শফিউল্লাহ ও সাধারন সম্পাদক কাজী রেজাউল হক রেজা, আদাবর থানা সভাপতি এম এ মান্নান ও সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দীন শামীম, শেরে বাংলা নগর থানা সভাপতি সাব্বির হোসেন মাসুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, মোহাম্মদপুর থানা সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার ও সাধারন সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন, মিরপুর থানা সভাপতি এস এম হানিফ     ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট কাজী আজাদুল কবির শাহ আলী থানা সভাপতি আগা খান মিন্টু ও সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা, দারুস সালাম থানা সভাপতি এবিএম মাজহারুল আনাম ও সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, কাফরুল থানা সভাপতি জামাল মোস্তফা ও সাধারন সম্পাদক ইঞ্জিঃ আবুল কাশেম, পল্লবী থানা সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি ও সাধারন সম্পাদক এ এস এম সারোয়ার আলম, রূপনগর থানা সভাপতি হাজী রজ্জ্বব হোসেন    ও সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দীন রবিন, ক্যান্টনমেন্ট থানা সভাপতি কাজী রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক হাজী মোঃ সামসুল হক, ভাষানটেক থানা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন (ইঞ্জি) ও সাধারন সম্পাদক মোঃ আজমত আলী দেওয়ান, বনানী থানা সভাপতি একেএম জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন, গুলশান থানা সভাপতি হাজী মোঃ সুলতান হোসেন ও সাধারন সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, উত্তরা পূর্ব থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক মতিউল হক, উত্তরা পশ্চিম থানা সভাপতি অ্যাড. মনোয়ার ইসলাম রবিন    ও সাধারন সম্পাদক সাঈদ সিদ্দিকী কাক্কা, বিমান বন্দর থানা সভাপতি শাজাহান আলী মন্ডল    ও সাধারন সম্পাদক  মাকসুদুর রহমান মাসুম, তুরাগ থানা সভাপতি আবুল হাসেম চেয়ারম্যান ও সাধারন সম্পাদক এম. ডি হালিম, খিলক্ষেত থানা সভাপতি আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়ান ও সাধারন সম্পাদক আসলাম উদ্দিন, দক্ষিণ খান থানা সভাপতি অ্যাড. আবু হানিফ ও সাধারন সম্পাদক একেএম মাসুদুজ্জামান মিঠু, উত্তর খান থানা সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, রমনা (উত্তর) থানা সভাপতি মোখলেসুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

ঢাকা দক্ষিণ থানা কমিটিগুলো হলো- খিলগাঁও থানা সভাপতি মোঃ শরীফ আলী খানঁ ও সাধারন সম্পাদক মোঃ মাহবুবুল আলম, সবুজবাগ থানা সভাপতি মোঃ আশরাফুজ্জামান ফরিদ ও সাধারন সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, মুগদা থানা (নবগঠিত) সভাপতি আলহাজ্ব মোঃ শামীম আল মামুন    ও সাধারন সম্পাদক মোশারফ হোসেন বাহার, মতিঝিল থানা সভাপতি বশির উদ্দিন বাবুল ও সাধারন সম্পাদক সাব্বির হোসেন, শাহজাহানপুর থানা (নবগঠিত), সভাপতি আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার হৃদয়,     পল্টন থানা (নবগঠিত) সভাপতি মোঃ এনামুল হক আবুল ও সাধারন সম্পাদক মোস্তফা জামান পপি,     হাজারীবাগ থানা সভাপতি ইলিয়াসুর রহমান বাবুল ও সাধারন সম্পাদক হাজী সাদেক হামিদ সাজু,  ধানমন্ডি থানা সভাপতি কামাল আহমেদ দুলাল ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, কলাবাগান থানা (নবগঠিত) সভাপতি মোঃ নাজমুল করিম টিংক     ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল, নিউমার্কেট থানা (নবগঠিত) সভাপতি মোঃ জসীম উদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ হানিফ মিয়া, রমনা থানা (দক্ষিণ) সভাপতি মোঃ মোখলেছুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শাহবাগ থানা (নবগঠিত) সভাপতি জি.এম. আতিকুর রহমান    ও সাধারন সম্পাদক এ্যাড. এম.এ হামিদ, লালবাগ থানা সভাপতি হাজী দেলোওয়ার হোসেন ও সাধারন সম্পাদক মতিউর রহমান জামাল, চকবাজার থানা (নবগঠিত) সভাপতি মোঃ সিরাজুল ইসলাম রাডো ও সাধারন সম্পাদক মোঃ ইউনুস সুমন, বংশাল থানা (নবগঠিত) সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন বাদল, কোতোয়ালী থানা সভাপতি হাজী ফজলুর রহমান পর্বত, সাধারন সম্পাদক আবু হোসেন জামালউদ্দিন বাবলা, ওয়ারী থানা (নবগঠিত) সভাপতি আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, গেন্ডারিয়া থানা (নবগঠিত) সভাপতি মোঃ শহিদুল মিনু ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত জাহান শিপন    , সূত্রাপুর থানা সভাপতি হাজী মোঃ সহিদ    ও সাধারন সম্পাদক গাজী আবু সাঈদ, শ্যামপুর থানা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারন সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু, যাত্রাবাড়ী থানা (নবগঠিত) সভাপতি হাজী মনিরুল ইসলাম মনু    ও সাধারন সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ডেমরা থানা  সভাপতি রফিকুল ইসলাম খান মাসুদ ও সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, কদমতলী থানা (নবগঠিত) সভাপতি মোঃ নাছিম মিঞা ও সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, কামরাঙ্গীরচর থানা সভাপতি আবুল হোসেন সরকার  সাধারন সম্পাদক সোলায়মান মাতব্বর।

প্রসঙ্গত, প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু এর পরে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই পার হয়েছে এক মেয়াদেরও বেশি সময়। এর আগে ২০০৩ সালের ১৮ জুনের সম্মেলনে ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করা হয়।

মোহাম্মদ হানিফের মৃত্যুর পর ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেও ১/১১’র প্রেক্ষাপটে এমএ আজিজ ভারপাপ্ত সভাপতি দায়িত্ব পান। গত ২৩ জানুয়ারি এমএ আজিজের মৃত্যুর পরে সভাপতি পদটি শূন্য হয়ে যায়। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই সংগঠনকে গতিশীল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নেয়।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরে উত্তরে কর্নেল (অব.) ফারুক খান এবং দক্ষিণে ড. আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেয়া হয়েছিল নগরের কমিটি সমন্বয় করতে। দলের কেন্দ্রীয় কমিটির এই দুই সম্পাদকমণ্ডলীর সদস্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত দুই প্রাথীর নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। দায়িত্ব নিয়ে তারা দুই ভাগে নগরের উত্তর ও দক্ষিণের কমিটি এবং নগরের থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির খসড়া তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন গত সেপ্টেম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |