1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রিমিয়ার লিগেই বোলিং অ্যাকশন মনিটরিং করবে বিসিবি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথ থেকেই সেরা দুই বোলার তাসকিন আহমেদ ও আরফাত সানিকে হারাতে হয় বাংলাদেশকে। এ দুই বোলারকে হারিয়ে রীতিমত বিধ্বস্ত হয়ে যায় টাইগারদের আত্মবিশ্বাস। সুতরাং, আগামীতে যাতে এমন কোন কিছুর মুখোমুখি আর হতে না হয়, তাই আগে থেকেই সতর্ক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে থেকেই সকল বোলারের বোলিং অ্যাকশন মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

রোববার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শেষে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘এবারের প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের বোলিং অ্যাকশন নিয়ে মনিটরিং করা হবে। সবার বোলিং রিভিউ করা হবে। প্রত্যেকটা ম্যাচের বোলিং দেখে অ্যাকশন নিয়ে কোন সমস্যা আছে কিনা তা দেখবো। ম্যাচ রেফারির রিপোর্টে আসবে এসব কিছু।’

এছাড়াও এবারের লিগে পাকিস্তানী ক্রিকেটাররা খেলতে পারবেন বলেও জানান তিনি। প্লেয়ার্স ড্রাফট নিয়মে দারুন খুশি পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুশি। বোর্ড থেকে আমারা প্লেয়ার বাই চয়েজ করেছি, খেলোয়ারদের পারিশ্রমিকের কথা বিবেচনা করে চুক্তি করেছি। এছাড়া ট্যাক্সের যে ব্যাপারগুলো আছে সরকার যাতে ট্যাক্স থেকে বঞ্চিত না হয় সেগুলো চিন্তা করা হয়েছে।’

উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি মওসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঢাকার শীর্ষ ১২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। লিগের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ও বিকেএসপির মাঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |