1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ম্যান্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের যাত্রা শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: বাংলাদেশে ‘ম্যান্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ নিয়ে এলো ব্র্যাক। উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল ইনোভেশনকে স্বীকৃতি দেওয়ার জন্য ২০০৪ সালে ভারত এ অ্যাওয়ার্ডটি চালু হয়। এবার ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ও ব্র্যাকের উদ্যোগে বাংলাদেশে এ অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হলো। রোববার জাতীয় প্রেসক্লাবে ব্র্যাকের আয়োজনে ‘ম্যান্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ বলেন, মোবাইল এবং ইন্টারনেট মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। নতুন ডিজিটাল সেবাগুলো জীবনের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। যারা এই নতুন পরিবর্তন নিয়ে আসছেন, তাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্যই ব্র্যাকের এই পদক্ষেপ।

সর্বমোট নয়টি বিভাগে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ১১ এপ্রিল (সোমবার) থেকে ১০ জুন (শুক্রবার) পর্যন্ত এর রেজিস্ট্রেশন চলবে। বিষয়বস্তুর মান, সমাধানের প্রভাব, পণ্য, সেবার কার্যকারিতা এবং সেবা ব্যবহারে মানুষের উপকার পাওয়া এ চারটি বিষয়ের উপর ভিত্তি করে প্রজেক্টগুলোর মূল্যয়ন করা হবে। ২০১৬ সালের সেপ্টেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীরা বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ভারতের মন্থন অ্যাওয়র্ডে অংশ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কথা সাহিত্যিক আমিনুল হক, প্রথম আলোর যুব কর্মসূচির সম্পাদক মনির হাসান, ওয়েবেবলের ডিরেক্টর অবিত আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |