1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আওয়ামী লীগের কাউন্সিলে বিজেপি নেতাদের আমন্ত্রণ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিলে অতিথি হিসেবে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধবসহ সিনিয়র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে স্বাস্থ্যমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধবের সঙ্গে একান্ত বৈঠকে মোহাম্মদ নাসিম এই আমন্ত্রণ জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিত চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের জ্বালানি, পরিবহন, স্বাস্থ্যসহ বিভিন্ন আর্থ-সামাজিক খাতের উন্নয়নে জোরালো সহযোগিতা প্রদানের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সহযোগিতা ও সম্পর্কের যে সুসংহত অবস্থান বিরাজ করছে তা উভয় দেশের অগ্রগতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

দু’দেশের মধ্যে বিদ্যমান ছিটমহল সমস্যা সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা ও আন্তরিক সদিচ্ছার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই মজবুত সম্পর্ক আরো জোরদার করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চায়।

তিনি গত রোববার ভারতের কেরালার পুত্তিঙ্গাল মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিজেপির সাধারণ সম্পাদকের কাছে শোক ও সমবেদনা পৌঁছে দেন।

এদিকে বুধবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার বাসভবনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রাতঃরাশ ভোজসভায় মিলিত হন দুই মন্ত্রী। এসময় দুই মন্ত্রীর একান্ত বৈঠকে উভয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী ও উন্নয়নমুখী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে নির্মাণাধীন ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ কে ভবিষ্যতে একটি বিশ্বমানের আধুনিক হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত করতে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা চান মোহাম্মদ নাসিম। ভারতের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সৃষ্টিতে ভারতের বিশ্ববিখ্যাত ‘সফদরজং হাসপাতাল’ এ বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ফসল কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্যের প্রশংসা করেন জগত প্রকাশ নাড্ডা।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ২০১৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ ধরনের চুক্তি ও সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ গতি এসেছে যা কাজে লাগিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার কাজটি ত্বরান্বিত করতে চায় বাংলাদেশ।

বিকল্প চিকিৎসা পদ্ধতি বিশেষ করে হোমিওপ্যাথির উন্নয়নে বাংলাদেশের তুলনায় ভারতের অবস্থান অনেকখানি এগিয়ে, এ মন্তব্য করে মন্ত্রী বলেন, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসার যথাযথ বিকাশের জন্য ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

বৈঠকে মোহাম্মদ নাসিমের আহ্বানে এই মাসের শেষে ঢাকায় ভারত ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজনের সম্মতি দেন জগত প্রকাশ নাড্ডা। তিনি এই সভায় অংশ নেয়ার জন্য ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রেরণ করবেন বলে জানিয়েছেন।

জুলাই-এ অনুষ্ঠেয় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী আগ্রহের সঙ্গে ঢাকা আসার আশাবাদ ব্যক্ত করেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ভানু প্রতাপ শর্মা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার বিকেলে নয়াদিল্লিতে ‘আন্তর্জাতিক হোমিওপ্যাথিক কনফারেন্স’ এ যোগদান করেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকের প্রতিনিধি দল নিয়ে গত ৮ এপ্রিল দিল্লি যান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |