1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে স্যামসাং এর বর্ণিল সাজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে, স্যামসাং মোবাইল বাংলাদেশ স্টোরগুলোকে সাজিয়েছে নতুন রঙে, এছাড়াও স্যামসাং মোবাইল বাংলাদেশ এই প্রথমবারের মতো বাংলাদেশের জন্য জে সিরিজের হ্যান্ডসেটগুলোতে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন প্যাকেজিং। এই প্যাকেজিং-এর রঙ ও নকশা বাঙালিদের প্রাণের উৎসবের আমেজকে সত্যিকারভাবেই তুলে ধরেছে।

স্যামসাং-এর স্টোরগুলোকে সাজানো হয়েছে পহেলা বৈশাখ আমেজে, এছাড়াও নিয়ে এসেছে বৈশাখী থিম যাতে গ্রাহকরা সত্যিকারভাবেই এ উৎসবকে উপভোগ করতে পারেন।

দেশের সবচেয়ে বড় এই সাংস্কৃতিক উৎসবে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “বাংলাদেশে পহেলা বৈশাখ সাংস্কৃতিক মেলবন্ধনের একটি উৎকৃষ্ট উদাহরণ। আসন্ন বছরকে স্বাগত জানাতে সকল স্তরের মানুষ এই দিবস উদযাপন করে। স্যামসাং-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং নতুন বছরে সবার জন্য মঙ্গল কামনা করছি। ’’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |