1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিমকোর্টের আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয় আইন সমিতি।

সুপ্রিমকোর্ট বার ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে বুধবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শাহ মো. খসরুজ্জামান। আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্তকরণ, জরুরি ভিত্তিতে বিচার বিভাগকে আলাদাকরণ, আইনজীবীদের মাধ্যমে বিচার প্রার্থীদের কাছ থেকে জমাকৃত ১ ভাগ টাকা আইনজীবীদের বেনাভোলেন ফান্ডে জমা করার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে, দরিদ্র্য জনগণকে সরকারের পক্ষ থেকে দেয়া আইনি সহায়তা জেলা জজদের হাত থেকে আইনজীবী সমিতিকে হস্তান্তর করা। সারা দেশের আইনজীবীদেরকে দলমত নির্বিশেষে আইনের শাসন, বিচার বিভাগ,এবং আইন পেশার স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করণের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মো. সগীর আনোয়ারসহ অন্যান্য আইনজীবীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |