1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ইস্টার্ন প্লাজার নির্বাচনী বাধা কাটলো চেম্বার আদালতে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: রাজধানীর হাতিরপুলে অবস্থিত ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি ২০১৬ এর নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে মঙ্গলবারের নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

একই সঙ্গে এই আদেশের ফলে নির্বাচনে যুগ্ম সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান কাকনসহ অপর তিনজন পরিচালকপদে নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক পদের বৈধতাও পেয়ে গেলেন। তিনিই এখন সমিতির যুগ্ম সম্পাদক।

এ বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি মো. নিজামুল হক এই আদেশ দেন। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুগ্ন-সম্পাদক মোজাম্মেল হক  ২৪ এপ্রিল রোববার আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন।

গত ৩ এপ্রিল দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করেন। নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান কাকনসহ অপর তিনজন পরিচালক পদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

পরে এই কাকনসহ চারজন প্রার্থী এ আদেশের বিরুদ্ধে জেলা সমবায় অফিসারের নিকট মামলা করলে, শুনানি শেষে জেলা সমবায় অফিসার ১১ এপ্রিল নির্বাচনের ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির দেয়া আদেশ বহাল রাখেন।

জেলা সমবায় অফিসারের আদেশের পর সংক্ষুব্ধ প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনটি দায়ের করেন নির্বাচনে অংশ নেয়া  যুগ্ন-সম্পাদক পদ প্রার্থী কামরুজ্জামান কনকসহ অপর তিনজন পরিচালক পদের প্রার্থী। শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদন কারীদেরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

তাদের মনোনয়নপত্র বাতিল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে দাখিল করা আবেদনের শুনানি করে সোমমবার এ আদেশ দেন আদালত।

মোজাম্মেল হকের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন, চেম্বার আদালতের এ আদেশের ফলে মঙ্গলবার অনুষ্ঠিতব্য ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে বাধা রইলো না, তবে কনকসহ অপর তিন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান এই আইনজীবী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |