1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আহসান উল্লাহ মাস্টার হত্যা: ৬ জনের ফাঁসি বহাল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যার ঘটনায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বুধবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- যুবদল নেতা নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম শিপু, হাফিজ ইলিয়াস ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সুরু।

এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্র্রাপ্ত ৭ আসামির দণ্ড হ্রাস করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ মজনু, আনোয়ার হোসেন আনু, রতন মিয়া ওরফে বড় রতন, জাহাঙ্গীর ওরফে কাশেম মাতবর, আবু সালাম ও মশিউর রহমান। এছাড়া বিচারকি আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নুরুল আমিনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

এদিকে নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত অহিদুল ইসলাম টিপু রায়ের বিরুদ্ধে আপিল না করায় কোনো সিদ্ধান্ত দেননি হাইকোর্ট। তবে আইনজীবীরা জানান, যেহেতু আপিল করেননি সেহতেু তার যাবজ্জীবনই বহাল থাকবে। এছাড়া হাইকোর্ট বাকি আসামিদের সাজা মওকুফ করে বেকসুর খালাস দিয়েছেন। তবে দু’জন আসামি হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- আল-আমিন ও ছোট রতন। মারা যাওয়া দুইজনই বিচারকি আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

এ মামলায় ২০০৫ সালে নিম্ন আদালতে দণ্ড পাওয়া বাকি ২২ আসামির মধ্যে আটজনকে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।

মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছিলেন এলাকায় জনপ্রিয় এ নেতা।

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুর পর এখন তার ছেলে জাহিদ আহসান রাসেল ওই আসনের সংসদ সদস্য।

ওই ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে এই মামলায় ওই বছরের ১০ জুলাই ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২৮ অক্টোবর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ৩৪ জন এবং আসামিপক্ষে দু’জন সাক্ষ্য দেন।

এই মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, খালাস পান অন্য দুজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |