রাসেল সরকার: বৃহস্পতিবার ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকীর ব্যবস্থাপনায় ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের মরহুম সদস্য খন্দকার ফারুক আহমেদ (K00038) এর বেনাভোলেন্ট ফান্ড এর ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা আনুষ্ঠানিকভাবে তার মনোনীত নমিনী কাজী মমতাজ জাহানকে হস্তান্তর করা হয়েছে। বেনাভোলেন্ট ফান্ড এর চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল হালিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল মোস্তফা, কোষাধ্যক্ষ জাফরুল হাসান অপু, আইসিটি বিষয়ক কমিটির সদস্য এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।
এর আগে বিগত ১৫ই জুন তারিখে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের আরও একজন মরহুম সদস্যর মনোনীত নমিনী বেনাভোলেন্ট ফান্ড এর ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা গ্রহণ করেছেন।