1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মানিকের পরিবর্তে শেখ জামালের দায়িত্বে আফুসি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে

হুমায়ূন কবীর মুন্না: স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও এএফসি কাপে টানা ব্যর্থতার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো শফিকুল ইসলাম মানিককে। তার পরিবর্তে আবারো ধানমন্ডির এই ক্লাবের দায়িত্ব পাচ্ছেন জোসেফ আফুসি। নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে ৬-০ গোলে হারে শেখ জামাল। ফেডারেশন কাপেও দলটির পথচলা থামে আরামবাগের কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে। দুটি আসরে দলের ব্যর্থতাই মানিকের বিদায়ের কারণ বলে ইঙ্গিত দিয়েছেন শেখ জামালের কর্মকর্তারা।

এদিকে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারেও দারুণভাবে সফল ছিলেন শফিকুল ইসলাম মানিক। দেশের অন্যতম বড় ক্লাব ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো ক্লাবগুলোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশের ফুটবলের নতুন শক্তি চট্টগ্রাম আবাহনীরও কোচের দায়িত্বে ছিলেন মানিক। তার অধীনেই শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপের শিরোপা জেতে চট্টগ্রাম আবাহনী।

সবশেষ এ বছরের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব তুলে দেয়া হয় তার হাতে। কিন্তু, দলের লাগামহীন ব্যর্থতায় শেষ পর্যন্ত কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |