1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যাত্রাবাড়ীতে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: রাজধানীর যাত্রাবাড়ীর ২৫/গ গোলাপবাগের ক্যাফে এনাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (পূর্ব) ডেমরা জোনাল টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন রাকিব হোসেন ওরফে রেজাউল ও নজরুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |