1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আইনি লড়াইয়ের পথে রাশিয়া

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে

সালাউদ্দিন আহমেদ রাজন: আন্তর্জাতিক ডোপিং এজেন্সি (ওয়াডা)`র বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের পথে নামছে রাশিয়া। ডোপিংয়ের দায়ে অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের নিষিদ্ধ করার সংক্রান্ত্র রিপোর্ট জমা দিয়েছে ওয়াডা। তারপরই রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো শনিবার এক টিভি চ্যানেলে বলেন, ‘আমরা রিপোর্টের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ব এবং আইনি ব্যবস্থা নেব। এ নিয়ে আমরা চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছি।’

এর মধ্যেই অবশ্য আবার নিষেধাজ্ঞার ঘটনা ঘটল। এবার বাতিল করে দেওয়া হল রাশিয়ান ভারোত্তোলন টিমকেও। তাহলে সব মিলিয়ে রাশিয়া থেকে কত জন প্রতিযোগি শেষ পর্যন্ত রিও-তে যেতে পারবে, তা নিয়ে সংশয়।

ওয়াডা চেয়েছে, রিওতে কোনও রাশিয়ান অ্যাথলিটই যেন অংশ নিতে না পারে। আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশন তাদের ওয়েবসাইটে বলেছে , রাশিয়ান ভারোত্তোলক নিয়ে ডোপিংয়ের অনেক রকম প্রমাণ আমরা পেয়েছি। এটা খুবই হতাশার এবং দুঃখজনক। ভারোত্তোলন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত।

এ সবের বিরুদ্ধেই লড়াইয়ে নামছে রাশিয়া। অগস্টের শুরুতেই এ নিয়ে মামলা হবে। তবে ওয়াডার পক্ষ থেকে কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেন আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, এ নিয়ে যাবতীয় প্রমাণ রয়েছে তাদের হাতে।

রাশিয়ার ক্রীড়ামন্ত্রী আইনি লড়াইয়ের কথা বললেও তিনি এটাও বলেছেন যে, ‘নতুন কমিশনের সঙ্গে আমরা সহযোগিতা করতে প্রস্তুত; কিন্তু এটা বুঝতে হবে যে ডোপিং শুধুমাত্র রাশিয়ার সমস্যা নয়। এটা গোটা বিশ্বের সমস্যা। সেভাবেই ব্যাপারটাকে দেখা উচিত। আমাদের দেখতে হবে গোটা বিশ্ব কীভাবে এগিয়ে আসছে। আমরা এ নিয়ে কাজ করতে চাই।’

রিওতে নেই ইসিনবায়েভাও। যা নিয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘আমরা সত্যিই দুঃখিত। ও বিশ্বের ক্রীড়া আইকন। ওর সঙ্গে যা হল, সেটা মোটেই মানবিক নয়।’ ইসিনবায়েভা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার রিওর স্বপ্ন সফল হল না। আমার দ্বিতীয় আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |