আবদুর রউফ খান: ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের মৃত সদস্যদের বেনভোলেন্ট ফান্ডের টাকা অতি দ্রুত মনোনীত প্রতিনিধিকে প্রদানের ধারাবাহিকতায় রোববার ৭ই জুলাই মরহুম এডভোকেট সাইদুর রহমানের প্রাপ্য বেনভোলেন্ট ফান্ডের ৮,০০,০০০ (আট লক্ষ) টাকার চেক তার মেয়েকে প্রদান করেছেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকী।
বেনাভোলেন্ট ফান্ড এর চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল হালিম সরদার, কোষাধ্যক্ষ জাফরুল হাসান অপু, আইসিটি বিষয়ক কমিটির সদস্য এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকী সাধারণ সম্পাদক হিসাবে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের দায়িত্ব নেয়ার পর থেকে মৃত সদস্যদের বেনভোলেন্ট ফান্ডের টাকা অতি দ্রুত মনোনীত প্রতিনিধিকে প্রদান করা হয়েছে। তার এই উদ্যেগ সকলের কাছেই ব্যাপক প্রশংসা পেয়েছে।