1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আত্মসমর্পণ করে সেই বিচারকের জামিন আবেদন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ভোলার সিনিয়র সহকারী জজ (সাময়িক বরখাস্তকৃত) জাবেদ ইমাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার ঢাকা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহারের আদালতে তিনি আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেন।

এর আগে গত ৭ আগস্ট জাবেদ ইমামকে হাইকোর্ট থেকে খালাস করে দেয়া রায় স্থগিত করে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের এক লিভ টু আপিল মঞ্জুর করে ওইদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

জানা যায়, ২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে ব্যাগভর্তি ৩৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় জাবেদ ইমামকে। এ ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক নূর হোসেন বাদী হয়ে মাদক আইনে ওইদিনই মামলা করেন।

একই বছরের ২০ ডিসেম্বর জাবেদ ইমামকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পরে ২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জাবেদ ইমাম।

শুনানি শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে বিচারক জাবেদ ইমামকে খালাস দেন। পরে হাইকোর্টের এই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেন।

২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিচারক জাবেদ ইমাম ২০০৮ সালে সহকারী জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালের নভেম্বর মাসে তাকে যশোর থেকে ভোলায় বদলি করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |