1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মিরপুরে পুলিশের অভিযানে জঙ্গি মেজর মুরাদ নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

তাসনোভা হক: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে জেএমবির সামরিক শাখার প্রধান জুলহাস ওরফে মেজর মুরাদ।

বেস্ট নিউজ ডট কম ডট বিডিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় জঙ্গি মেজর মুরাদ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য।

আহত ৩ পুলিশ কর্মকর্তা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দিক কোরায়শী বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আমরা জানতে পারি যে রুপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় জঙ্গির আস্তানা রয়েছে। সেই সূত্র ধরে আমরা সেখানে অভিযান চালাচ্ছি।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত র‌্যাব-পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |