1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সাড়ে ৭ হাজার টাকায় কম্পিউটার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪০২ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: শিক্ষার্থীদের জন্য মাত্র সাড়ে ৭ হাজার টাকার কম্পিউটার বাজারে এনেছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড।

ওপেনসোর্স সফটওয়্যারে চলা ছোট আকারের এই কম্পিউটার টিভি স্ক্রিনকেই মনিটর হিসেবে ব্যবহার করতে পারে। এতে হার্ডডিস্কের বদলে ব্যবহার করা হয়েছে মেমোরি কার্ড।

ব্লুটুথ প্রযুক্তি সুবিধার কম্পিউটারটিতে প্রয়োজন অনুযায়ী কেবল যুক্ত করে বিভিন্ন হার্ডওয়্যার ব্যবহারের সুবিধা মিলবে। মডেম বা কেবলের পাশাপাশি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাবে এই কম্পিউটারে।

মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উদ্দেশে কম্পিউটারটি  তৈরি করা হয়েছে। তাই তাদের পাঠ্যক্রম উপযোগী বিভিন্ন উন্মুক্ত সফটওয়্যার এবং সেগুলো ব্যবহারের টিউটরিয়ালও কম্পিউটারটির সঙ্গে পাওয়া যাবে।

বিস্তারিত জানা যাবে www.sysnova.com/ictcomputer এই লিংকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |