1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ফখরুলকে ডাক্তার দেখানোর পরামর্শ হাছানের

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাকে ডাক্তার দেখাতে দলের নেতাকর্মীদের প্রতি পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সকালে প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বয়স বাড়লে অনেকেরই ডিমেনশিয়া রোগ হয়। ফলে আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলে। ফখরুল সাহেবও সম্ভবত এ রোগে আক্রান্ত। এ কারণেই তিনি উল্টাপাল্টা কথা বলছেন।

তিনি আরো বলেন, দেশের মানুষের কাছে এখন দিবালোকের মতো পরিষ্কার বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের নেত্রী আঁচলের নিচে জঙ্গিদের আশ্রয় দিয়েছেন, জঙ্গিদের পাশে বসিয়ে তিনি মিটিং করেন।

সাবেক এ মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড হতাশায় ভুগছেন। সে কারণেই উদ্ভট, বানোয়াট ও কাল্পনিক বক্তব্য রাখছেন। বিএনপির এ দৈন্যদশার জন্য তিনিই দায়ী।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |