1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ডোনাট তৈরির সহজ রেসিপি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ার: ডোনাট মূলত একটি আমেরিকান ফাস্ট ফুড।ছোট বড় সকলের একটিপছন্দের ডেসার্ট। ডোনাট তৈরি মোটেও কঠিন কিছু নয়, বরং বেশ সহজ। ঘরে তৈরি গরম গরম ডোনাটেরযে স্বাদ, তা একবার চেখে দেখলে আর কখনোই কিনে খেতে ইচ্ছা হবে না। চলুন তবে জেনে নিই ডোনাট তৈরির সহজ রেসিপি-

উপকরণ
ময়দা- ৩ কাপ। বেকিং পাউডার- ১ টেবিল চামচ। লবণ- সামান্য। ডিম -৪ টি। চিনি -১/২ কাপ। দুধ -১/২ কাপ। মাখন গলানো- ১/৩ কাপ। তেল ভাজার জন্য- পরিমাণমতো। সাজানোর জন্য সুইট বল- ১ প্যাকেট। গলানো চকলেট- ১ কাপ

প্রণালি
একটি বাটিতে ডিমের সাথে চিনি নিয়ে ভালভাবে ফেটে নিন। এতে দুধ ও মাখন ঢেলে ডিমের সাথে মিশিয়ে নিন। একটি সমান পাত্রে ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে চেলে নিয়ে মিশিয়ে ফেলুন। ডিমের সাথে ময়দা ভালো করে মিশিয়ে ফ্রিজে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন। এবার ডোটিকে ফ্রিজ থেকে বের করে ময়দা ছিটিয়ে খামির ৫ মি.মি.পুরু ছোট রুটির মতো বেলে ফেলুন। ডোনাট কাটার বা গোল ধারালো যেকোনো বোতলের ক্যাপ দিয়ে কেটে নিন। ২০ মিনিটের জন্য কাটা ডোনাট গুলো গরম কোন জায়গায়রেখে দিন। চুলায় তেল গরম করে ডুবো তেলে ডোনাট ভেজে কাগজ বা টিস্যুর উপর রাখুন। মিহি গুঁড়ো চিনিতে গড়িয়ে নিতে পারেন গরম থাকতে থাকতেই। তাতে দেখতে খুব সুন্দর লাগবে। চকলেট দিতে চাইলে একটু ঠান্ডা করে গলিত চকলেট উপরে মাখিয়ে নিন। সুইট বলগুলো ছিটিয়ে দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |