1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ শেষ হচ্ছে আবেদনপত্র সংগ্রহের সময়সীমা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৩৭৯ বার পড়া হয়েছে

গৌরব সিংহ হাজারী: জেলা পরিষদ নির্বাচনে আগ্রহী চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহের সময়সীমা আজ (শুক্রবার) শেষ হচ্ছে। ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিতে ইচ্ছুক তাদেরকে শুক্রবারের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসার আহ্বান করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যানুসারে, দেশের তিন পার্বত্য অঞ্চল বাদে ৬১ জেলায় মোট জনপ্রতিনিধির সংখ্যা প্রায় ৬৫ হাজার। যারা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। এ হিসাবে সাড়ে ৪ হাজার ইউপিতে ভোটার সংখ্যা হবে ৫৮ হাজার ৫০০ জন।

গত ৬ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের জন্য জেলা পরিষদ আইন সংশোধন করে সংসদে বিল পাস হয়। ২০০০ সালের জেলা পরিষদ আইনে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্তের বিধান ছিল না। নতুন আইনে আদালত কর্তৃক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া আগের আইনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না। এখন তারা ভোট দিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |